ইউরোপ
আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে ইউরোপে ৫ লাখ মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার প্রকোপ বাড়তে থাকলে আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরো ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা জানিয়েছে।

সংস্থাটির কোভিড-১৯ বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, টিকা এবং সরঞ্জামের প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও গত চার সপ্তাহে ইউরোপজুড়ে করোনা সংক্রমণের হার ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডব্লিউএইচও’র ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুজ বলেন, ভ্যাকিসিন না নেওয়া করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার মূল কারণ। আমাদেরকে আবশ্যই করোনার বিরুদ্ধে চলমান লড়াইয়ে কৌশলে পরিবর্তন আনতে হবে। নতুন করে সংক্রমণ শুরুর প্রাথমিক পর্যায় থেকেই তা প্রতিহত করতে হবে।

সম্প্রতি মাসগুলোতে ইউরোপ মহাদেশে করোনা প্রতিরোধী টিক নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ঠ ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। স্পেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছে। তবে ফ্রান্স ও জার্মানিতে এই সংখ্যা যথাক্রমে ৬৮ এবং ৬৬ শতাংশ। এছাড়া পূর্ব ইউরোপ এবং মধ্য ইউরোপের কিছু দেশে এই সংখ্যা আরো কম।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে প্রায় ৩৪ হাজার মানুষ করোনায় শনাক্ত হওয়ার পর ডব্লিউএইচও তরফ থেকে এ সতর্কবার্তা উচ্চারণ করা হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা