ইমরান খান
আন্তর্জাতিক

সৌদি আরব সফরে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ও তার সফর সঙ্গীরা ইতোমধ্যেই মদিনায় পৌঁছেছেন।

শনিবার তিনি মসজিদে নববী পরিদর্শন করেন। রোববার (২৪ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মদিনা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল-ফয়সাল ইমরান খানকে স্বাগত জানান।

এছাড়া মদিনার আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল ফাহ্দ বিন সৌদ আল-জুহানি, আঞ্চলিক পুলিশ পরিচালক মেজর জেনারেল আব্দুল রহমান বিন আবদুল্লাহ আল-মাশহান, মদিনায় রাজকীয় প্রটোকল অফিসের মহাপরিচালক ইব্রাহিম বিন আবদুল্লাহ বেরিসহ অনেক বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা