আন্তর্জাতিক

চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ এমপির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৮৩ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন বলে স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারেনি বলে অ্যামেসের কার্যালয়ের তরফ থেকে জানা গেছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানায় লে-অন-সি’র ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আমরা এই ছুরিকাঘাতের খবর পাই। কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ৬৯ বছর বয়সী অ্যামেসকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া অ্যামেসকে হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স দেখা গেছে বলে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা