আন্তর্জাতিক

প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত উপায় হচ্ছে আমেরিকা ও ইরানের একই সময়ে এই সমঝোতায় ফিরে আসা। দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে সব পক্ষকে ফিরিয়ে আনার কাজে সাহায্য করতে তার দেশ প্রস্তুত রয়েছে রাশিয়া।

সম্প্রতি মস্কোয় এক বিবৃতি প্রকাশ করে একথা বলেন। তিনি বলেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে দু’পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে তাকে মস্কো স্বাগত জানায়।

জাখারোভা বলেন, পরমাণু সমঝোতায় জড়িত সবগুলো পক্ষকে ভিয়েনা সংলাপে দ্রুত ফিরে আসার আহ্বান জানাচ্ছে রাশিয়া।

ভিয়েনায় গত এপ্রিল থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা ফলপ্রসূ করার জন্য আইএইএ’র সঙ্গে তেহরানের এ সমঝোতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার না করার কারণে তেহরান আইএইএ’কে সহযোগিতা করা কমিয়ে দিয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা