আন্তর্জাতিক

আক্রান্ত  সাড়ে ৫৭ লাখ, মৃত্যু ৩ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩ হাজার ৬৫১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৩০৫ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৪৮ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ লাখ ৭২ হাজারেরও বেশি।

ব্রাজিল নতুন করে মারা গেছে ১৯৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৪৬ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ১৬৬ জন ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬১ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৬৮ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৬৮০ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হজার ১৪৪ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭১৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৮৩ হাজার ৯২ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪১২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬০ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ২৪০ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে মাত্র ১ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১১৮ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ১১৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭২ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩১ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৯৯৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা