আন্তর্জাতিক

বৃটেনে হিজাব পরা প্রথম মুসলিম নারী বিচারক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৃটেনে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন হিজাব পরিহিত প্রথম মুসলিম নারী। রাফিয়া আরশাদ নামে ওই নারীকে গত সপ্তাহে মিডল্যান্ডস সার্কিটে ডেপুটি ডিস্ট্রিক্ট জজ হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাফিয়া বলেন, ছোটবেলা থেকেই আইন পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতেন তিনি। তিনি যুবতী মুসলিমদের বলতে চান, তাদের জানা উচিত, তারা মনে মনে নিজেকে যেভাবে গড়ে তুলতে চান সেটা তিনি অর্জন করতে পারবেন।

তিনি বলেন, এই ধারণা নিয়ে বড় হয়েছি যে, তার মতো যারা সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মজীবী নারী যদি চান তাহলে বিশ্বের মধ্যে যে কোন যোগ্যতা অর্জন করতে সক্ষম। আর এ ধারণার করণেই আজ আমি ব্যারিস্টার থেকে একজন বিচারক। একজন মুসলিম বিচারক। হিজাব পরা মুসলিম বিচারক।

তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হিজাব পরবো। আমি পরলাম। এবং সাক্ষাতকারে সফল হলাম। আমাকে একটি স্কলারশিপ দেয়া হয়েছিল। আমার মনে হয় আমার ক্যারিয়ারে এটাই ছিল প্রথম কোনো বড় পাওয়া। এটা সত্য যে যে কেউ চেষ্টা করলে এটা পারেন।

গত ১৫ বছর ধরে তিনি প্রাইভেট ল চিলড্রেন, জোরপূর্বক বিয়ে, নারীদের খৎনাপ্রথা, ইসলামিক আইন বিষয়ক ইস্যু নিয়ে চর্চা করেছেন। বই লিখেছেন ইসলামিক ফ্যামিলি ল’র ওপর। রাফিয়া তিন সন্তানের জননী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা