আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলার কাগজ জমা দেওয়ার সময় বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্কঃ

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়াকে মামলার সকল নথি জমা দিতে বলা হয়। আন্তর্জাতিক বিচারিক আদালত ২৩ জানুয়ারি আদেশ দেয় ২৩ জুলাই এর মধ্যে মামলা সংক্রান্ত তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে গাম্বিয়া কাগজ জমা দেওয়ার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাতে আন্তর্জাতিক বিচারিক আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাম্বিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই এর পরিবর্তে ২৩ অক্টোবর তাদের কাগজ জমা দেবে। আর নতুন ব্যবস্থা অনুযায়ী মিয়ানমার তাদের সাক্ষ্যপ্রমাণ আগামী বছরের ২৩ জুলাই হাজির করবে।

গত ২৪ এপ্রিল গাম্বিয়া লিখিতভাবে সময় বাড়ানোর আবেদন করে। এ বিষয়ে মিয়ানমার কোনও আপত্তি না করে আদালতকে জানায় তাদের সিদ্ধান্ত মেনে নেবে।

এদিকে ২৩ মে মিয়ানমার রাখাইন পরিস্থিতি নিয়ে তাদের প্রথম রিপোর্ট আদালতের কাছে জমা দিয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি তারা একটি গোপন রিপোর্ট আদালতে জমা দিয়েছে।’

ওই রিপোর্টের একটি কপি গাম্বিয়াকেও দেওয়া হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এই মামলায় বাংলাদেশ কোনও পক্ষ না হওয়ায় আমরা ওই রিপোর্টের বিষয়ে কিছু জানি না।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা