আন্তর্জাতিক

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে কোটিপতি হলেন জামাই

সান নিউজ ডেস্ক: অনেকেই লটারির টিকিট কাটেন। কিন্তু লটারিতে জেতেন কতজন? সবাই বলে লটারিতে জেতার জন্য নাকি চাই ভাগ্য। কিন্তু কত জনেরইবা লটারি জেতার ভাগ্য রয়েছে। কত মানুষ আছেন যারা এই লটারির জন্য কত কত টাকা খরচ করেছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়েনি।

কিন্তু এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায়। জানা যায় শ্বশুরবাড়ি গিয়ে কোটিপতি হলেন এক নিরাপত্তাকর্মী। একই দিনে জোড়া লটারি জিতে কোটিপতি বনে গেছেন ঐ ব্যক্তি।

এ ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে।

আনন্দবাজার জানিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন এক বেসরকারি সংস্থায়।

শনিবার সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কাটেন শ্রীধর। দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন, লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। তবে তার পরও টিকিট কাটা থামাননি। বিকালে ফের টিকিট কাটেন। কাকতালীয় ভাবে তাতেও জেতেন কয়েক লাখ টাকা।

তবে নিরাপত্তার অভাব বোধ করে জামুড়িয়া থানায় যান শ্রীধর। পুলিশ তার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

সান নিউজ/এনএএম/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা