আন্তর্জাতিক

সংবাদ উপস্থাপক বললেন ‘ভয় পাবেন না’(ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: দুজন সশস্ত্র তালেবান যোদ্ধা পেছনে দাঁড়িয়ে আছেন। সেভাবেই টেলিভিশনে খবর পড়ছেন সংবাদ উপস্থাপক। দর্শকদের উদ্দেশে তিনি বলছেন, ভয় পাবেন না। আফগানিস্তানের এই সংবাদ উপস্থাপকের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিবিসির সাংবাদিক কিয়ান শরীফি আফগান টিভির পিস স্টুডিওর রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠানের ওই ৪২ সেকেন্ডের ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন।

ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর তালেবান আফগানিস্তানে স্বাধীন গণমাধ্যমের প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান।

কিন্তু ওই ভিডিও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন অনেকেই।

ভিডিওটি টুইটারে শেয়ার করে ইরানি নারী সাংবাদিক মাসিহ আলিনেজাদ লিখেছেন, কী অদ্ভূত। তালেবান জঙ্গিরা এই ভীত টেলিভিশন উপস্থাপকের পেছনে বন্দুক নিয়ে অবস্থান করে তাকে ‘ভয় পাবেন না’ বলতে বাধ্য করছে। তালেবান নিজেই লাখ লাখ মানুষের মনে ভয়ের পরিপূরক। এটা তারই আরেকটি প্রমাণ।

মুখে গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও গত সপ্তাহেই ডয়েচে ভেলের এক সাংবাদিককে না পেয়ে তার আত্মীয়কে হত্যা করেছে তালেবান। এছাড়া আরও তিন সাংবাদিকের খোঁজে তাদের বাড়িতে তালেবান অভিযান চালিয়েছে বলে ডয়েচে ভেলে জানিয়েছে।

কাবুলে টোলো নিউজের এক দায়িত্বরত সাংবাদিক ও ক্যামেরাপারসনকে তালেবান যোদ্ধারা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর সাংবাদিকের ওপর হামলার অন্তত সাতটি ঘটনা ঘটেছে বলে রিপোর্টার্স উইদাউট বর্ডারের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানিয়েছে।

এদিকে, তালেবানের ভয়ে দেশ থেকে পালিয়ে গেছেন স্থানীয় টেলিভিশন চ্যালেন তোলো নিউজের নারী সাংবাদিক বেহেস্তি আরঘান্দ। প্রথমবারের মতো লাইভে তালেবানের মিডিয়া টিমের সদস্য মাওলানা আবদুল হক হেমাদের সাক্ষাৎকার নিয়ে বিশ্বজুড়ে শিরোনামে এসেছিলেন এই নারী সাংবাদিক।

দুদিন আগেই টেলিভিশন ও রেডিও চ্যালেনগুলোতে নারী কণ্ঠ সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। এর আগে দেশটিতে গানবাজনা নিষিদ্ধ করেছিল রক্ষণশীল এই সংগঠনটি।

শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের শীর্ষ স্থানীয় একটি রেডিও চ্যানেলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ঘোষণা দেয় তালেবান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা