আন্তর্জাতিক

করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৩ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২ হাজার ৫৬২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭০ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৮১ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২২ লাখ ৮৮ হাজারেরও বেশি।

ব্রাজিল নতুন করে মারা গেছে ৪৮৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২২ হাজার। গতকাল প্রাণহানি হয়েছে ৯৬৫ জনের। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৩৯ জন ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৫৩ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪১ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫৪২ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২২৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৫১ হাজার ৩৯২ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১১৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৯৩ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৫৫৯ জন।

স্পেনে নতুন করে মারা গেছে ৭৪ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ৭৫২ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৫০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৭৮৫ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও সচেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা