আন্তর্জাতিক

ঈদের দিনে কেঁপে উঠলো ইরান!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ঈদের দিনেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার (২৪ মে) স্থানীয় সময় দুপরের পর দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোহগিলুইয়ে ও বুইয়ার আহমাদ প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ও বার্তা সংস্থাগুলোতেও ভূমিকম্পের এই খবর জানানো হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

গত ৮ মে একই মাত্রার (৫ দশমিক ১) ভূমিকম্পে কেঁপে ওঠে ইরান। দুইজন মারা যান, আহত হন আরো ২২ জন। সে দিন ভূমিকম্পটি আঘাত হেনেছিল দেশটির উত্তরাঞ্চলে। এবার হলো পশ্চিমাঞ্চলে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা