আন্তর্জাতিক

ভারতে একদিনে কোটির বেশি টিকাদান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চলছে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা প্রদান করা হয়েছে। আর একদিনে ১ কোটি ৬৪ হাজার ৩২টি টিকা দেওয়া হয়েছে। যা এ পর্যন্ত দৈনিক টিকাদানের হিসেবে সবচেয়ে বেশি।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে টিকাদান নিয়ে এমন পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর টিকাকরণ কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আজ (শুক্রবার) রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। ১ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, সকলকে অভিনন্দন জানাই।’

দেশটিতে টিকাদান নিয়ে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৩ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৩৫৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮০৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ। ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ১২ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৬০ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা