তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান- ফাইল : ছবি
আন্তর্জাতিক

তুরস্ক আফগানিস্তানের পাশে থাকবে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে স্থিতি প্রতিষ্ঠা ও আফগানিদের দেশ ছাড়া থামাতে আন্তর্জাতিক প্রয়াস চালানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আফগানিদের মধ্যে ইরান হয়ে তুরস্ক যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আফগানিস্তানে তালিবানের আক্রমণাত্মক অগ্রগতির প্রেক্ষিতে সে দেশে স্থিতি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে তার দেশও প্রয়াস চালাবে, যাতে ক্রমবর্ধমান শরণার্থীর ঢল ঠেকানো যায়।

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে নৌবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন তালিবানদের কাবুল দখলের প্রাক্বালে আফগানিস্তানে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই পরিস্থিতিতে তুরস্ক সকল ধরণের প্রচেষ্টা চালাবে বলে মন্তব্য করে তিনি বলেন তুরস্ক ও পাকিস্তানের যৌথভাবে সহায়তা করা দরকার। তবে তিনি কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ এবং ব্যবহার করার তুরষ্কের প্রস্তাবে কোনো পরিবর্তনের কথা বলেননি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা