আন্তর্জাতিক

পাকিস্তানে বংশ বিস্তার করছে পঙ্গপাল!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা সংকটের মধ্যে নতুন আতঙ্ক পঙ্গপাল। এবার এলো আরো একটি দুসংবাদ। দক্ষিণ এশিয়াতেই পঙ্গপালের প্রজনন ঘটছে।

এতে এ অঞ্চলের অন্যতম দুই বৃহৎ দেশ ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই হামলার শিকার হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে জানানো হয়েছে, শীতকাল বৃষ্টিবহুল হওয়ায় পঙ্গপালের জন্ম ও বংশ বিস্তার ঘটেছে পাকিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায়। পুরো পাকিস্তানের ৩৮ শতাংশ এলাকা পঙ্গপাল প্রজননের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। এর মধ্যে ৬০ শতাংশ এলাকা বেলুচিস্তানে, ২৫ শতাংশ সিন্ধে এবং ১৫ শতাংশ এলাকা পাঞ্জাবে। যদি এ তিন স্পটে পঙ্গপাল নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে হামলার ঝুঁকি এড়ানো যাবে না।

ইতিমধ্যে বেলুচিস্তানে জন্ম নেয়া এক ঝাঁক পঙ্গপাল এ মাসের শুরুতে হানা দিয়েছে ভারতের রাজস্থানের আজমেরে। সেখানে বিপুল ফসল নষ্ট করছে এ ঝাঁকটি।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় পঙ্গপালের প্রজনন হচ্ছে। এ প্রজনন আগামী কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে। এদের মধ্য থেকেই কয়েকটি ঝাঁক বয়স্ক হচ্ছে। যারা মে মাসের শেষের দিকে ইরান ও ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় হানা দেবে। জুন পর্যন্ত এদের চলাচল অব্যাহত থাকবে।

এ ব্যাপারে এফএও সতর্ক করে জানায়, ২২ জুন থেকে দক্ষিণ ইরান, ইরান-বেলুচিস্তান সীমান্ত, ওমান ও পূর্ব আফ্রিকা থেকেও পঙ্গপালের আরো কয়েকটি গ্রুপ পাকিস্তান ও ভারতে প্রবেশ করতে পারে। ফলে কয়েকটি ঝাঁকের সম্মিলিত শক্তি ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে দক্ষিণ এশিয়া অঞ্চলে। সূত্র: ডন, হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা