আন্তর্জাতিক
করোনাভাইরাস

আক্রান্ত ৪৬ লাখ, মৃত্যু ৩ লাখ ৬ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৮ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ৫৩০ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭২ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৯৪ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৭ লাখ ৩৯ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হলো ২ লাখ ৬২ হাজার। আজ মারা গেছে ১১৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৮ জনে।

প্রতিবেশি দেশ ভারতে নতুন করে মৃত্যু হয়েছ ১০৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫৩ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জন। লকডাউন শিথিল করার পর থেকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশটিতে।

যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি হয়েছে ৯১০ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭ হাজার ৮২২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭১ হাজার ৫৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৭ হাজার ৬১৪ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩৮৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯৮ জনে। আক্রান্ত সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ১৩৮ জন। মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৪৫৯ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ২৪২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ হাজার ৬১০ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজারেরও বেশি।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ২৭৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬৭ জনে। আক্রান্ত সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা