আন্তর্জাতিক

'সুখী নারীদের খুন করার ইচ্ছা'

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন। হামলার পর হামলাকারীকে আটক করেছে পুলিশ।

নারীর চেহারায় ‘সুখী’ ছাপ দেখলেই মাথায় খুন চাপে তার। ট্রেনে এমনই কয়েকজন নারী দেখার পর রাগের মাথায় তাদের ছুরি দিয়ে হামলা করেন তিনি। আহত হয় ১০ যাত্রী।

পুলিশের কাছে শনিবার (৭ আগস্ট) এমনটাই বলেছেন জাপানের রাজধানী টোকিওতে ট্রেনে হামলা চালানো ব্যক্তি। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

টোকিওর পশ্চিমাঞ্চলে সেইজোগাকুয়েন স্টেশনের কাছে শুক্রবার (৬ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে চলমান ট্রেনে যাত্রীদের ছুরিকাঘাত করেন ৩৬ বছর বয়সী এক ব্যক্তি।

তদন্ত কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ব্যক্তিটি হামলার পর রেললাইনে লাফিয়ে পড়ে পালিয়ে যান। লোকজন ওই ব্যক্তির পেছনে দৌঁড়াতে শুরু করেন।

পালানোর একপর্যায়ে ওই ব্যক্তি এক দোকানে ঢুকে কর্মচারীদের জানান, সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ছুরি হামলার ঘটনার সন্দেহভাজন ব্যক্তি তিনিই। পালাতে পালাতে তিনি ক্লান্ত।

ছুরিকাঘাতে আহত ১০ জনের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিশ্ববিদালয়ের এক ছাত্রীর অবস্থা গুরুতর।
ওই ঘটনার পর অলিম্পিক গেমসের স্বাগতিক টোকিওতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ছুরি হামলায় সন্দেহভাজন ব্যক্তি পুলিশকে বলেন, ‘আমার মনে সুখী নারীদের খুন করার ইচ্ছা জাগে ছয় বছর আগে। কেউ ভালো আছে দেখলেই তাকে হত্যা করতে ইচ্ছা করে।’

জাপান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হলেও সম্প্রতি সেখানে কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষা করা স্কুলের একদল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি।
সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা