আন্তর্জাতিক

ভারতে ভূমিধসে নিহত বেড়ে ১৯২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ভূমিধসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। নিখোঁজ রয়েছেন শতাধিক। আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কোঙ্কন ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। এতে মুম্বাইসহ একাধিক এলাকা পানির নিচে ডুবে গেছে। গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সরকারি তথ্যানুযায়ী, ৯ জেলার ৮৯০ গ্রাম বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা