আন্তর্জাতিক
তালেবান হামলার জের

দুই স্থলবন্দর বন্ধ করে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান হামলার জেরে ইরানের পূর্বাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী দুই স্থলবন্দর ‘দোগারুন’ ও ‘মাহিরুদ’ থেকে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরানের শুল্ক বিভাগ। বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি বৃহস্পতিবার (৮ জুলাই) এক বিবৃতিতে ওই দুই স্থলবন্দরে পণ্য না পাঠানোর জন্য ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দু’টি স্থলবন্দরেই তালেবান বন্দুকধারীরা হামলা চালিয়ে এসব বন্দরের আফগান অংশ দখল করে নিয়েছে বলে খবর পাওয়ার পর এ ব্যবস্থা নেয়া হলো। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও চিত্রে ওই দুই স্থলবন্দরে তালেবান বন্দুকধারীদের উপস্থিতি দেখা গেছে।

যদিও আফগান নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, তালেবানের কাছ থেকে তারা ইরান সীমান্তবর্তী দু’টি স্থলবন্দরের নিয়ন্ত্রণ শিগগিরই ফিরিয়ে নেবেন। তারা আরো দাবি করছেন, ‘কৌশলগত কারণে’ তারা এসব বন্দর থেকে নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করে নিয়েছেন।

ইরানের শুল্ক বিভাগের মুখপাত্র লাতিফি এ তথ্যও জানিয়েছেন যে, আফগানিস্তানের সঙ্গে ইরানের তৃতীয় স্থলবন্দর ‘মিলাক’ দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ যথারীতি স্বাভাবিকভাবে চলছে।

চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তানের বিভিন্ন জেলায় তালেবান ব্যাপকভাবে হামলা শুরু করেছে। তারা দেশটির শতাধিক জেলা দখল করে নেয়ার দাবি করেছে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনাদের প্রত্যাহার করে নেয়ার কাজ শুরু হওয়ার পর তালেবানের হামলা বৃদ্ধির খবর এল।#

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা