আন্তর্জাতিক

একটি গাছে ধরে ১২১ জাতের আম!

সাননিউজ ডেস্ক: একটি মাত্র আম গাছ। আম গাছটি অন্য সাধারণ দশটা গাছের মতো নয়। কারণ এই গাছটি ১২১ জাতের ফল ধরেছে! উত্তর প্রদেশের শাহারানপুর জেলায় ১৫ বছর পুরনো আম গাছটি মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এমনিতেই জেলাটি আমের জন্য বিখ্যাত।

এই গাছটি এতে নতুন পলক যুক্ত করেছে।

জেলার কোম্পানি বাগ এলাকায় এই অনন্য গাছটি অবস্থিত। পাঁচ বছর আগে হর্টিকালচারিস্টদের নতুন আমের জাত ও স্বাদ নিয়ে পরীক্ষার ফলাফল এই গাছটি।

শাহারানপুরের হর্টিকালচার ও ট্রেনিং সেন্টারের যুগ্ম পরিচালক ভানু প্রকাশ রাম জানান, এই পরীক্ষাটি কোম্পানি বাগে পাঁচ বছর আগে করা হয়।

তিনি বলেন, এই পরীক্ষার লক্ষ্য ছিল আমের বিভিন্ন নতুন জাত নিয়ে গবেষণা। আম উৎপাদনে শাহারানপুর ইতোমধ্যে শীর্ষস্থানগুলোর একটি। আমরা নতুন জাতের আম উদ্ভাবনের চেষ্টা করছি যাতে করে ভালো মানের আম পাওয়া যায়। মানুষও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

তিনি জানান, ৫ বছর আগে হর্টিকালচার ও ট্রেনিং সেন্ট্রারের যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্বে থাকা রাজেশ প্রসাদ একটি গাছে ১২১ জাতের আম গাছের ডাল কলমযুক্ত করেন।

গাছটিতে যেসব জাতের আম ধরেছে সেগুলোর মধ্যে আছে, দুশেরি, ল্যাংড়া, চৌনসা, রামকেলা, আম্রপালি, শাহারানপুর অরুণ, শাহারানপুর বরুণ, শাহারানপুর সৌরভ, শাহারানপুর গৌরব ও শাহারানপুর রাজিব।

এছাড়া রয়েছে লখনৌ সাফেদা, টমি অ্যাট কিংস, পুসা সূর্য, সেনসেশন, রাতৌল, কলমি মালদাহ, বোম্বে, স্মিথ, ম্যাঙ্গিফেরা জ্যালোনিয়া, গোলা ভুলন্দশর, লারাঙ্কু, এলআর স্পেশাল, আলমপুর বেনিশা ও আসোজিয়া দেওবন্দ।

অবশ্য উত্তর প্রদেশের মালিহাবাদের হাজি কলিমুল্লাহ খান নামের ব্যক্তি একটি গাছে ৩০০ জাতের আমের উৎপাদন করেছিলেন। ভারতের ম্যাংগোম্যান বলে খ্যাত কলিমুল্লাহ খান ২০০৮ সালে ভারত সরকারের পদ্ম শ্রী খেতাব পেয়েছেন। সূত্র: এএনআই

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা