আন্তর্জাতিক

করোনায় ভারতের সাবেক বিচারপতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে ভারতে একে ত্রিপাঠি নামে সাবেক এক বিচারপতির মৃত্যু হয়েছে।

২ মে শনিবার দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একে ত্রিপাঠি ছত্তিসগড় হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। লোকপালের জুডিশিয়াল মেম্বারও ছিলেন তিনি। এছাড়া বিহারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলও ছিলেন অজয় কুমার।

গত মাসে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরো ৬৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জন।
আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৭ হাজার ৩৩৬ জন। এছাড়া এ পর্যন্ত ৯ হাজার ৯৫১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা