আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি!

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের ‍প্রায় সকর দেশের চিকিৎসাবিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন ও প্রতিষেধক তৈরিতে রাত-দিন কাজ করে যাচ্ছে। এর মধ্যে আসলো সুসংবাদ। এই মারণ ভাইরাসকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দমন করা যাবে এমনটাই দাবি করছেন এক দল গবেষক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম বৃহৎ নর্থ শোর হাসপাতালের গবেষণা শাখা থেকে বলা হচ্ছে অ্যান্টি প্যারাসাইট ওষুধে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দমন করা যাবে এই ভাইরাস।

নর্থ শোর ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, অ্যান্টি প্যারাসাইট ওষুধে এই ভাইরাসের সংক্রমণ এক বা দু দিনেই শেষ হয় ৷ এই ওষুধের কোনও খারাপ প্রভাব হয় না পাশাপাশি সারা পৃথিবীর সব দেশেই এই ধরণের ওষুধ সহজেই পাওয়া যায়৷

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস বায়োমেডিসিন ডিসকভারি ইউনিভার্সিটির চিকিৎসকেরও মত এই ওষুধের এক মাত্রা দেওয়ার পরই কাজ শুরু হয় এবং তারপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসের মৃত্যু হয়৷

করোনাভাইরাস যে পৃথিবীর সব দেশেই মৃত্যুষজ্ঞ চালাচ্ছে তাকে শেষ করতে এই ওষুধের ব্যবহার ‘পজিটিভ’ ফল দেবে বলেই এই চিকিৎসা বিজ্ঞানীদের দাবি৷ ফ্লোরিডার ব্রোবার্ড হেলথ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, এর আগেও বিভিন্ন সহজে সংক্রমণকারী রোগের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহারে সাফল্য এসেছে৷ এবার করোনা রোগীদের এই ওষুধ দিয়েও পজিটিভ ফল পাওয়া যাচ্ছে ৷

এমনকি ফুসফুসে জোরালো সংক্রমণ থাকা রোগী যাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও ইনভার্টিমাইসিন ওষুধ কাজ করে৷

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা