আন্তর্জাতিক

সালাম জানিয়ে রমজানের শুভেচ্ছা দিলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে সালাম দিয়ে শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো।

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটার আইডিতে একটি ভিডিও বার্তায় মুসলিমদের শুভেচ্ছা এবং সম্মান প্রদর্শনের আহ্বান জানান জাস্টিন ট্রুডো।

জাস্টিন টুড্রো বলেন, ‘আসসালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা পবিত্র রমজান শুরু করছেন। এই মাস জুড়ে মুসলমানেরা ইবাদত করবে। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবে।”

এ সময় রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “কোনও সন্দেহ নেই এবারের রমজান হবে সম্পূর্ণ ভিন্ন। আমি জানি মানুষ তাদের জীবনে রমজানের প্রকৃত অর্থ জীবনে বাস্তবায়নের পথ খুঁজে বের করবে।”

তিনি বলেন, “কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভাল ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছে এবং এই মাসেও এর ব্যতিক্রম হবে না।”

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা