আন্তর্জাতিক

তুরস্ক নীরব থাকবে না : হুঙ্কার এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় তিনি দুঃখ ভারাক্রান্ত এবং ক্ষুব্ধ।

একই সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের চলমান সংঘাতের অবসানে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪মে) এক অনলাইন সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের নির্মমতায় আমরা দুঃখ ভারাক্রান্ত এবং ক্ষুব্ধ। এরদোয়ান বলেন, জেরুজালেম-সহ ফিলিস্তিনি শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোটা সবার মানবিক দায়িত্ব।

তিনি বলেন, ‌‘যারা এখনও নীরব আছেন অথবা প্রকাশ্যে ইসরায়েলের রক্তপাতকে সমর্থন করছেন; তাদের জেনে রাখা উচিত; একদিন একই ধরনের পরিণতি তাদেরও ভোগ করতে হবে। জেরুজালেমে শান্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়াটাও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব।’

পুরো বিশ্ব উপেক্ষা করলেও ফিলিস্তিনে ইসরায়েলি নিপীড়নের ঘটনায় তুরস্ক নীরব থাকবে না।

গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের অবসানে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছেন তুরস্কের এই প্রেসিডেন্ট। অবরুদ্ধ এই উপত্যকায় গত ৯ মে থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর সহিংসতায় প্রাণ গেছে ১১৯ ফিলিস্তিনির। নিহতদের মধ্যে ৩১ শিশু এবং ১৯ নারী রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ সময় তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সহিংস আচরণের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি শক্ত এবং প্রতিরোধমূলক শিক্ষা দেওয়া উচিত।

গাজার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাস জবাবে ইসরায়েলে বিভিন্ন শহরে হাজার হাজার রকেট বর্ষণ করেছে। এতে এক সৈন্যসহ ছয় ইসরায়েলি নিহত হয়েছেন।

এদিকে, শুক্রবারও গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী তাজা গোলাবারুদ ও বিমান হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেন বলছে, শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৩১টি শিক্ষা-প্রতিষ্ঠান এবং একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২৪ হাজার শিশুও পড়াশোনা করতো।

সূত্র: আলজাজিরা, আনাদোলু।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা