আন্তর্জাতিক

নিজেকে করোনা ভ্যাকসিনের জনক দাবি করলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের জনক দাবি করলেন।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভালোভাবে সামাল দেওয়ার কৃতিত্ব নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর বিরোধিতা করে ট্রাম্প বলেছেন, আমিই ‘ফাদার অব দ্য ভ্যাকসিন’।

আমি না থাকলে ভ্যাকসিন আসত না। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির জন্য আমিই প্রশংসা পাওয়ার দাবিদার।

সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প এ দাবি করেন। তিনি হোয়াইট হাউজে বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

ফ্লোরিডাতে অবস্থানরত ট্রাম্প বলেন, ‘বাইডেনের অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্র ধংস হয়ে যাচ্ছে। মধ্য আমেরিকার খুনিরা মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।’

তিনি জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ব্যাপারে তিনি শতভাগ চিন্তা-ভাবনা করছেন। তিনি তার নতুন সম্ভাব্য রানিংমেটের ব্যাপারেও আভাস দেন।

কোভিড-১৯ মহামারিকে আবারও চীনা ভাইরাস বলে বেইজিংকে দোষারোপ করেন তিনি। তার দাবি গত নির্বাচন ছিলো জালিয়াতপূর্ণ। সাক্ষাত্কারে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেলের সমালোচনা করেন ট্রাম্প।

তিনি বলেন,‘ ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানকে ভালো কিছু করতে হলে নতুন নেতা বেছে নিতে হবে। আমাদের ভালো নেতৃত্ব দরকার। ম্যাককনেল ভালো কিছু করতে পারেননি। আমার মনে হয় তাকে পরিবর্তন করা উচিত।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা