ভারোত্তোলনে নতুন বিশ্বরেকর্ড মীরাবাঈ চানু’র
আন্তর্জাতিক

ভারোত্তোলনে নতুন বিশ্বরেকর্ড মীরাবাঈ চানু’র

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে শনিবার (১৭ এপ্রিল) নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় নারী ভারোত্তোলক মীরাবাঈ চানু। একসঙ্গে তিনটি সাফল্য পেয়েছেন ওই ভারোত্তোলক।

নারীদের ৪৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি তুলে বিশ্বরেকর্ড করলেন চানু।
আগের বিশ্বরেকর্ড ছিল চিনের জিয়াং হুইহোয়ার। তিনি ১১৮ কেজি ওজন তুলেছিলেন। এক বছরেরও বেশি সময় পরে আবার কোনো প্রতিযোগিতায় নেমেছিলেন চানু। মোট ২০৫ কেজি (১১৯ + ৮৬) তুলে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন।

এর আগে তার সেরা পারফরম্যান্স ছিলো ২০৩ কেজি। গতবারের ফেব্রুয়ারিতে কলকাতায় জাতীয় চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেছিলেন চানু।

ভারতীয় দলের কোচ বিজয় শর্মা বলেন, এটা বিরাট একটা মুহূর্ত। এর আগে আর কোনো ভারতীয় বিশ্বরেকর্ড করেনি।

নতুন রেকর্ড গড়ার জন্য এদিন ভারতীয় ভারোত্তোলক সতীশ কুমার শিবলিঙ্গম মীরাবাঈকে অভিনন্দন জানিয়েছেন।

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চানু এদিনের পারফর্ম্যান্স দিয়ে জাপানে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্স গেমের টিকিটও নিশ্চিত করলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা