আন্তর্জাতিক

আচরণবিধি লঙ্ঘনে আবারও নোটিশ পেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় প্যারামিলিটারি বাহিনীর বিরুদ্ধে ‘অপ্রীতিকর’ মন্তব্য করার জেরে শুক্রবার (৯ এপ্রিল) তাকে দ্বিতীয়বারের মতো নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবারের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

যদিও বৃহস্পতিবারই মমতা বলেছিলেন, ‘একটা কেন ১০টা নোটিশ পাঠাতে পারেন আমাকে।’

এর আগে মুসলিম ভোটারদের নিয়ে মন্তব্যের জেরে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল কমিশন। হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় মুসলিম ভোটারদের উদ্দেশে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার জন্য বলেছিলেন মমতা।

কমিশনের অভিযোগ, তারকেশ্বরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা