আন্তর্জাতিক

টেক্সাসে শিল্প এলাকায় গুলিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

ব্রায়ান পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লেফটেন্যান্ট জেসন জেমস জানান, গুলিবিদ্ধ চারজনের অবস্থা গুরুতর। সংকটমুক্ত আরেকজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

ব্রায়ানের পুলিশ প্রধান এরিক বুসকে নিশ্চিত করেছেন, সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। টেক্সাস পাবলিক সেফটি বিভাগের (ডিপিএস) সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করেন।

এরিক বলেন, ধাওয়ার সময় টেক্সাস ডিপিএসের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী কেন্ট মুর ক্যাবিনেটে কাজ করতেন। সেখানে তিনি হঠাৎ আক্রমণ চালালেন কেন, তা এখনও নিশ্চিত নয়। সূত্র: ইনসাইডার, ওয়াশিংটন পোস্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা