আন্তর্জাতিক

মিয়ানমারে জাতিসংঘ নিষেধাজ্ঞার বিরোধী চীন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অথবা কঠিন কোনও পদক্ষেপ নিতে জাতিসংঘ যে চেষ্টা চালিয়েছে, তার বিরোধিতা করেছে চীন। মিয়ানমার নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মূল বিবৃতিটি ছিল বেশ কড়া। কিন্তু চীনের হস্তক্ষেপে তা কিছুটা নমনীয় করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারের পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন। যেভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হচ্ছে, নারী-শিশুসহ শয়ে শয়ে বিক্ষোভকারী মারা গিয়েছেন, তাতে উদ্বেগ বেড়েছে।

প্রথমে যে বিবৃতি নিয়ে আলোচনা হয়েছিল, তাতে বলা ছিল, নিরাপত্তা পরিষদ পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাববে। সেখানে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিত দেওয়া হয়েছিল। দুই দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলে।

চীন সেই কড়া ভাষা ব্যবহার করতে দিতে রাজি হয়নি। তারপর বিবৃতি কিছুটা লঘু করে দেওয়া হয়। মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা গণতন্ত্র ফেরানোর এবং সু চি সহ অন্য আটক নেতাদের মুক্তির দাবি করছেন।

কিন্তু সেনা-শাসকেরা সেই বিক্ষোভ সহিংস উপায়ে দমন করতে চাইছেন।পশ্চিমা দেশগুলো সেনা অভ্যুত্থানের নিন্দা করেছে, কিন্তু চীন স্থায়িত্বের যুক্তি দিচ্ছে। তারা সেনা-শাসকদের পাশেই আছে।

এই অবস্থায় নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় গত বুধবার। মিয়ানমার নিয়ে জাতিসংঘের বিশেষ দূত বলেন, সেখানে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। পরিস্থিতি ভয়ংকর রুপ ধারন করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা