আন্তর্জাতিক

মিয়ানমারে হত্যাযজ্ঞে ১২ দেশের সেনাপ্রধানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক আন্দোলনে বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞের খেলায় মেতে উঠা মিয়ানমার সামরিক বাহিনীর নিন্দা জানিয়েছেন ১২দেশের সামরিক বাহিনীর প্রধানগণ।

নিন্দা জানানোর এই তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সেনা প্রদানর নামও রয়েছে।। খবর এএফপি।

শনিবার ২৭ মার্চ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে ১১৪ জনকে হত্যা করে। এরপর ১২টি দেশের সামরিক বাহিনীর প্রধানদের কাছ থেকে এই যুক্ত বিবৃতি আসে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর শনিবার ছিল মিয়ানমারের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১১৪ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায় আলজাজিরা।

সশস্ত্র বাহিনী দিবসের দিন বড় ধরনের সামরিক সক্ষমতা প্রদর্শনের মধ্যেই এই ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, ‘দেশের জনগণের সেবায় নিয়োজিত একটি পেশাদার সামরিক বাহিনী তাদের কর্মকাণ্ডে আন্তর্জাতিক মান অনুসরণ করে এবং তাদের সুরক্ষার জন্য দায়বদ্ধ, ক্ষতি করতে নয়।’

‘আমরা মিয়ানমার সশস্ত্র বাহিনীকে সহিংসতা বন্ধ এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে হারানো সম্মান ও আস্থা পুনরুদ্ধারে মিয়ানমারের জনগণের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি’ যোগ করা হয় বিবৃতিতে।

এতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা