আন্তর্জাতিক

ভিয়েনায় লকডাউন বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে শনিবার (৬ মার্চ) হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। লকডাউনের বিরুদ্ধে এটিই দেশটিতে সর্বশেষ বিক্ষোভ।

আইনশৃঙ্খলা ও কোভিড নীতি ভাঙার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে কোন মাস্ক ছিল না। সামাজিক দূরত্বও তারা মানছিল না।

ডানপন্থী ফ্রিডম পার্টি আয়োজিত সমাবেশে যোগ দিতে তারা রাজধানীর কেন্দ্রস্থল হয়ে পার্কের দিকে চলে যায়।

অস্ট্রিয়া গত মাসে লকডাউন শিথিল করে এবং স্কুল, দোকানপাট ও জাদুঘর খুলে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এখনও যে লকডাউন জারি রয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা হোটেল রেস্তোরাঁ খোলার দাবি জানায়। এছাড়া তারা মধ্য ডানপন্থী চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগও দাবি করে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে। কিন্তু যারা চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ কমলে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা আরো শিথিল করা হবে। মার্চ মাসের শেষের দিকে ক্যাফে, রেস্তোরাঁ খুলে দিতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিতে প্রতিদিনের সংক্রমণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। শনিবার নতুন করে আড়াই হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা