আন্তর্জাতিক

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধে আইসিসির তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল কর্তৃক অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধাপরাধে তদন্ত শুরু করছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা। আইসিসির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি জনগণ। অপরদিকে ফাতু বেনসুদার তদন্তের ঘোষণার নিন্দা জানিয়েছে ইসরাইল।

বুধবার ( ৩ মার্চ) আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, ‘স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠতার সঙ্গে কোনও প্রকার ভয় বা কারও আনুকূল্য ছাড়া এই তদন্ত করা হবে।’ বিবৃতিতে বেনসুদা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির কার্যালয়ে ফিলিস্তিনের পরিস্থিতির বিষয়ে তদন্ত শুরুর বিষয় আমি নিশ্চিত করছি।’

বেনসুদা বলেন, ২০১৪ সালের ১৩ জুন থেকে সব অভিযোগ এতে তদন্ত করা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) আইসিসির তদন্তের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বিচার ও জবাবদিহিতা আদায়ে ফিলিস্তিনের অক্লান্ত চেষ্টায় এটি দীর্ঘ অপেক্ষার পদক্ষেপ, যা শান্তির এক অপরিহার্য স্তম্ভ। ফিলিস্তিনি জনগণ যার অনুসন্ধান করছেন এবং তারা যার যোগ্য।’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকেও এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদারদের যুদ্ধাপরাধের তদন্ত করার আইসিসির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের জনগণের ক্ষতির বিচার আদায়ের পথে এর মাধ্যমে এক ধাপ অগ্রগতি হলো।’

কাসেম বলেন, ‘আমাদের প্রতিরোধ আইনসঙ্গত এবং আমাদের জনগণকে রক্ষার জন্যই এই প্রতিরোধ। সকল আন্তর্জাতিক আইনে বৈধ প্রতিরোধের স্বীকৃতি আছে।’এ দিকে আইসিসির পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইসরাইলকে আক্রমণের শিকার হিসেবে ঘোষণা করেছেন।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘আইসিসি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে ইহুদীবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নামান্তর। অপরদিকে বুধবার ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুদ্ধাপরাধের এই তদন্তের পদক্ষেপকে রাজনৈতিক সিদ্ধান্ত ও নৈতিকতা ও আইনি দৈন্যতা হিসেবে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ‘ইসরাইল তার বেসামরিক নাগরিক ও সৈন্যদের আইনি হয়রানি থেকে রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিবে।’ ২০১৪ সালে গাজা ভূখণ্ডে ইসরাইলের ৪৯ দিনের আগ্রাসনের বিচারে তদন্ত দাবি করে আসছিলেন ফিলিস্তিনিরা। অপরদিকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের বিষয়ে তদন্তের দাবি করা হয়েছে।

অতীতে ইসরাইলি কর্তৃপক্ষ আইসিসির বিরুদ্ধে তার সীমা লঙ্ঘনের অভিযোগ করে। বেনসুদা ২০১৯ সালে বলেছিলেন, গাজা ভূখণ্ডে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের বিষয়ের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের বিষয়ে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করার যৌক্তিকতা রয়েছে।

এর পরপরই ফাতু বেনসুদা আইসিসির বিচারকদের কাছে তদন্ত শুরুর বিষয়ে আদেশের আবেদন করেন। এই বছরের ফেব্রুয়ারিতে আইসিসি এক আদেশে জানায়, ১৯৬৭ সালের আরব-ইসরাইলের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে তাদের বিচারের এখতিয়ার আছে। সূত্র : আলজাজিরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা