আন্তর্জাতিক

ক্যাপিটল ভবনে হামলার আশঙ্কায় অধিবেশন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আবারও উগ্রবাদী হামলার আশঙ্কায় সতর্কতা জারি; স্থগিত করা হয়েছে প্রতিনিধি পরিষদের অধিবেশন।

আবারও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালাতে পারে উগ্রবাদীরা। বুধবার এমন সতর্কবার্তা জারি করেছে ক্যাপিটল পুলিশ। বিবৃতিতে পুলিশ জানায়, ৪ঠা মার্চ ক্যাপিটল হিলে উগ্রবাদীরা হামলা চালাতে পারে- এমন তথ্য দিয়েছে গোয়েন্দা বিভাগ, এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটিজ বিভাগ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন প্রণেতাদের জানানো হয়েছে, চিহ্নিত একটি উগ্রবাদী গ্রুপ হামলার পরিকল্পনা করছে। তদন্তের প্রয়োজনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কিছু উগ্রবাদীর বিশ্বাস, ৪ঠা মার্চ ক্যাপিটলে আবারও প্রত্যাবর্তন করবেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সতর্কবার্তার পর ক্যাপিটলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থগিত করা হয়েছে প্রতিনিধি পরিষদের বৃহস্পতিবারের নির্ধারিত অধিবেশন। তবে সিনেটে কোভিড পরিস্থিতি মোকাবিলায় বাইডেনের এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ তহবিল নিয়ে আলোচনার কথা রয়েছে।

এর আগে, ৬ই জানুয়ারি ক্যাপিটল ভবনে বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশনে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা