আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ সম্প্রতি পরমাণু সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদ এ কথা বলেছেন।

রোববার ( ২৮ ফেব্রুয়ারি) সাঈদ খাতিবজাদে তেহরানে বলেন, ‘জো বাইডেন ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের নীতি-অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। বাইডেন প্রশাসন যে শুধু সাবেক ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণ করে যাচ্ছে তাই নয় একইসাথে পরমাণু সমঝোতা ও জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে নিজের করণীয় ঠিক করেনি।

এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ৩ ইউরোপীয় দেশের সাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। খাতিবজাদের এ বক্তব্যের কিছুক্ষণ আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দুজন পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে বাকি ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তবে হোয়াইট হাউজ ইরানের এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে। পরমাণু সমঝোতার ৩ ইউরোপীয় শরীক ফ্রান্স, জার্মানী ও ব্রিটেন গত সপ্তাহে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতার ভবিষ্যত নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য নতুন করে কোনও দর কষাকষির প্রয়োজন নেই কারণ, দর কষাকষি যা করার ৫ বছর আগেই করা হয়ে গেছে। খাতিবজাদে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। এজন্য কোনও ধরনের আলোচনা বা নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব পাসের প্রয়োজন নেই।’সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা