সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা 
আন্তর্জাতিক

সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা 

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে সৌদি আরবের নারীরাও অস্ত্র হাতে নিতে পারবে এবং সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। ফলে এ সিদ্ধান্তের ফলে দেশটিতে নারীদের জন্য আরও একটি কর্মক্ষেত্র উন্মুক্ত হলো।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ধারাবাহিকভাবে দেশটির নারীদের জন্য কর্মক্ষেত্র উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের বরাতে আলজাজিরা জানিয়েছে, সৌদি নারীরা এখন থেকে সামরিক বাহিনীর সৈনিক, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট পদে দায়িত্ব পালন করতে পারবে।

শপিং মলগুলোতে ক্যাশিয়ার পদে সৌদি নারীদের বসে থাকার দৃশ্য এখন একেবারেই পরিচিত, যেটি আগে শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল। একইভাবে রেস্টুরেন্ট ও কফি শপগুলোতে কাস্টমার সার্ভিসে যুক্ত হয়েছেন নারীরা।

নারীরা সামরিক বাহিনীতে যোগ দিতে পারবে এমন প্রথম ঘোষণা এসেছিল ২০১৯ সালে। পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়াই নারীরা দেশের বাইরে যেতে পারবেন, এমন ঘোষণাও দেওয়া হয় সেবছর। নারীদের ওপর অভিভাবকত্ব নিয়ে এমন কড়াকড়ি তুলে নেওয়ায় ঘরে বাইরে তীব্র সমালোচনার শিকার হয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

২০১৮ সালে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় নারীদের। তার আগ পর্যন্ত সৌদি আরব ছিল একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না।

আরব নিউজ জানায়, ওজন ও উচ্চতার শর্ত পূরণ করে নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। তবে অন্তত উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করা লাগবে তাদের। বিদেশি নাগরিককে বিয়ে করা কোনো নারী এ চাকরির জন্য আবেদন করতে পারবে না।

২০২০ সালে সৌদি আইন মন্ত্রণালয় ১০০ নারীকে পাবলিক নোটারি হিসেবে নিয়োগ দেয়। চলতি বছর জানুয়ারিতে ঘোষণা দেওয়া হয়, শিগগিরই আদালতে নারী বিচারকও নিয়োগ দেওয়া হবে।

গত ডিসেম্বর প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দেয় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। দেশটিতে নারী যাত্রীদের সেবার জন্য ৫০ জন বিমানবালাও নিয়োগ করা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা