আন্তর্জাতিক

সাংবাদিককে হুমকির জেরে বাইডেনের সহকারীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিককে হুমকির জেরে বাইডেনের এক সহকারী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলেও শনিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে জানানো হয়।

হোয়াইট হাউসের ডেপুটি মুখপাত্র টিজে ডাকলোকে তার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার কারণে তিনি এক সাংবাদিককে শেষ করে দেয়ার হুমকি দিয়েছিলেন। এ কারণে এক সপ্তাহের জন্য তাকে বিনা বেতনে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি এক বিবৃতিতে এ কথা বলেছেন।

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মতে, সাংবাদিক তারা পালমেরি রিপোর্টার অ্যালেক্সি ম্যককমোন্ডের সাথে ডাকলোর কয়েকমাসের পুরোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। ডাকলো তখন পালমেরিকে ফোনে শেষ করে দেয়ার হুমকি দেন।

পাসাকি জানান, শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস ডাকলোর পদত্যাগপত্র গ্রহণ করেছে। জো বাইডেনের ২০২০ সালের নির্বাচনী প্রচারণাকালে ডাকলো জাতীয় প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

তিনি টুইটারে এক বিবৃতিতে তার অসহনীয় আচরণের কথা তুলে ধরে বলেন, আমার দুঃখ প্রকাশের কোন ভাষা নেই। এটি খুবই জঘন্য, অমর্যাদাকর ও অগ্রহণযোগ্য মন্তব্য ছিল।

তিনি আরো বলেন, তার এই কথা হোয়াইট হাউসের অন্য সহকর্মীসহ প্রেসিডেন্ট জো বাইডেনকে লজ্জিত ও অসন্তুষ্ট করেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার একদিন পর বাইডেন অন্যদের সাথে অসদাচরণের বিষয়ে হোয়াইট হাউস স্টাফদের সতর্ক করে দিয়েছিলেন। -বাসস।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা