আন্তর্জাতিক

চীনে বাদুড়ের গুহা অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের উৎস ও উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত উৎঘাটনের লক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি শক্তিশালী প্রতিনিধি দল চীন সফরে রয়েছেন। করোনা ভাইরাসের উৎস জানতে চীনে বাদুড়ের গুহায় অনুসন্ধান চালানোর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনে অবস্থানরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের এক সদস্য জানিয়েছেন, ভাইরাসের জীনগত উপাদান অনুসরণ করতে বাদুড়ের গুহায় অনুসন্ধান করা প্রয়োজন।

বিশেষজ্ঞ দলের সদস্য এবং প্রাণিবিজ্ঞানী ও প্রাণি রোগ বিশেষজ্ঞ পিটার ড্যাসজ্যাক জানান, ভাইরাসটি কীভাবে মহামারি ছড়িয়েছে সে বিষয়ে বিশেষজ্ঞ দল নতুন তথ্য সংগ্রহ করছে। এ সময় গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে এমন কোনও প্রমাণ তারা পাননি বলে জানান তিনি। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

২০০২ থেকে ২০০৩ সালে চীনের উনান প্রদেশের একটি গুহায় বাদুরের আবাসস্থলে সার্স ভাইরাসের উৎস সন্ধানের গবেষণায় সম্পৃক্ত ছিলেন ড্যাসজ্যাক। তিনি বলেন, আমরা যদি সত্যিকার প্রাণিজাত উৎস বের করতে চাই হলে একইরকম গবেষণা চালাতে হবে।

বাদুড়ের গুহাগুলো চীন বর্তমানে নমুনায়ন করছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ উনানে এর আগে করোনা ভাইরাসের সঙ্গে মিল আছে এমন ভাইরাস পাওয়া গিয়েছে। ২০১৯ সালে উহানে ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার অনেক আগে থেকেই এটি ছড়াচ্ছিল কিনা সেই সম্ভাবনা ভালোভাবে খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল।

ড্যাসজ্যাক বলেন, এটি হল এমন কিছু যা আমাদের দল খুব নিবিড়ভাবে অনুসন্ধান করছে। প্রথম দিকে কী ধরণের কমিউনিটি সংক্রমণ হতে পারে তা জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাণির আবাসস্থল থেকে ভাইরাসটি প্রথম কীভাবে সংক্রমিত হয়েছিল সেটি খুঁজে বের করাই আমাদের প্রধান কাজ। তবে এটি খুবই জটিল একটি প্রক্রিয়া। হয়তো কয়েক মাস এমনকি কয়েক বছর আগেই এটা ঘটেছিল।

ড্যাসজ্যাক বলেন, বিশেষজ্ঞরা যেসব জায়গা পরিদর্শন করতে বা যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে অনুরোধ করেছেন তার কোনোটি চীনা কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়নি। বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই উহানের হাসপাতাল, গবেষণাগার ও সামুদ্রিক খাদ্যের বাজার পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনের আয়োজনকারী চীনা কর্তৃপক্ষ উহানে বিশেষজ্ঞদের যোগাযোগের পরিসর সীমিত রেখেছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা