আন্তর্জাতিক

নবদম্পতির বিয়ে দিলেন নারী পুরোহিত

আন্তর্জাতিক ডেস্ক: নারীরা কোনো ক্ষেত্রে যে পিছিয়ে নেই তা আবারো প্রমাণ পাওয়া গেল। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের এক নারী পুরোহিত নতুন এক দম্পতির বিয়ে দেয়ার কাজ সম্পন্ন করেছেন। এরপরেরই ওই পুরোহিতের ছবি সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হতে থাকে।

ওই নারী পুরোহিতের নাম সুলতা মণ্ডল। তিনি সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বীরনগরের বাসিন্দা শিপ্রা রায়ের মেয়ে ঋতুপর্ণা রায়ের সাথে হেমতাবাদের বারইবাড়ির পাত্র ধীরেন্দ্র নাথ দে'র বিয়ের অনুষ্ঠানে পুরোহিতের কাজ করলেন। সুলতা মণ্ডলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ঠ্যাঙাপাড়ায়।

নববধূ ঋতুপর্ণার ডাকেই সুলতা এসেছিলেন বিয়ে দিতে। সমাজে নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিতেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন ঋতুপর্ণা। তার এই প্রস্তাবে আগেই সায় দিয়েছিলেন মা শিপ্রা রায় ও বাবা কৃষ্ণ রায়। হবু স্ত্রীর এই প্রস্তাবে রাজি ছিলেন পাত্রও।

জীবনে প্রথমবার বিয়ে দিয়ে আনন্দিত পুরোহিত সুলতা। বর্তমানে তিনি স্নাতকোত্তরে পড়াশোনা করছেন। ইতিমধ্যে পৌরোহিত্য নিয়েও ডিপ্লোমা করেছেন তিনি। এই বিয়ে দেওয়া নিয়ে তিনি বলেছেন, এর আগে অন্যান্য সামাজিক অনুষ্ঠানে পৌরোহিত্য করেছি। তবে বিয়ে আজ প্রথম দিলাম। খুব ভাল লাগছে আমার হাত দিয়ে দু'জনের নতুন জীবন শুরু হওয়ায়।'

প্রসঙ্গত, সুলতাই প্রথম নন, এর আগে কলকাতায় বেশ কয়েকটি বিয়ে দিয়েছেন নারী পুরোহিতরা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির নতুন হুঁশিয়ারি

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের পরবর্তী চমক ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নান...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা