আন্তর্জাতিক

১৫ বছর পর নির্বাচন হচ্ছে ফিলিস্তিনে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে গত ১৫ বছরে এই প্রথমবার সংসদীয় এবং প্রেসিডেন্টসিয়াল নির্বাচন ঘোষণা করলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আলজাজিরা জানিয়েছে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ মেটানোর জন্য এই নির্বাচন চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে।

শুক্রবার ( ১৫ জানুয়ারি) রাষ্ট্রপতির অফিস থেকে একটি ডিক্রি জারি করে জানানো হয়েছে আইনসভা নির্বাচন হবে ২২ মে। এরপর প্রেসিডেনসিয়াল ভোট ৩১ জুলাই। ফিলিস্তিনে সর্বশেষ সংসদীয় নির্বাচন হয় ২০০৬ সালে। সবাইকে অবাক করে হামাস সেই নির্বাচনে জিতে যায়।

তবে ফাতাহর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে কেন্দ্রীয়ভাবে সরকার গঠন করতে না পেরে গাজা নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের দলটি। দুই পক্ষের ঐকমত্য: দেশটির প্রধান দুই পক্ষ ফাতাহ ও হামাস গত সেপ্টেম্বরে জানায় প্রায় পনেরো বছরের মধ্যে প্রথম কোনো নির্বাচন নিয়ে তারা ঐক্য পৌঁছেছে।

এর ফলে পশ্চিম তীরের ফাতাহ ও ফিলিস্তিন সরকার (পিএ) প্রধান মাহমুদ আব্বাস এবং গাজার সরকার হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

তুরস্কে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা হয়। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ছয় মাসের মধ্যে ফিলিস্তিনে একটি একক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তখন প্রতিশ্রুতি দেয়া হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা