আন্তর্জাতিক

ভারতের বিতর্কিত কৃষি আইন স্থগিত 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইনের বাস্তবায়ন পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই রায় ক্ষমতাসীন বিজেপি সরকারের জন্য একটি বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া সংকট দূর করতে কৃষক ইউনিয়ন নেতা ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা করতে একটি কমিটিও গঠন করা হবে। এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস এমন খবর দিয়েছে।

প্রধান বিচারপতি এসএ বোবদি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনটি কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করছি।

আদালতকে সরকার বলছে, এই আইন তড়িঘড়ি করে প্রণয়ন করা হয়নি। দুই দশকের বিচারবিবেচনার পর এই সিদ্ধান্ত এসেছে।

এদিকে গত মাসে কৃষক ইউনিয়নের সঙ্গে সরকারের আট দফা আলোচনা ব্যর্থ হয়েছে। আইনটি প্রত্যাহারের দাবি সরকার কঠোরভাবে উড়িয়ে দিয়। তবে সংশোধনীর বিষয়টি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। এরই মধ্যে সুপ্রিম কোর্টের এ আদেশ এলো।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা