আন্তর্জাতিক

প্রেমিকার বাড়ি পর্যন্ত সুড়ঙ্গ, স্বামীর হাতে ধরা

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর এক ব্যক্তি প্রতিবেশী নারীর সঙ্গে পরকীয়ায় মজে নিজ বাড়ি থেকে সুড়ঙ্গ বানালেন প্রেমিকার বাড়ি পর্যন্ত। সেখান দিয়েই তিনি প্রেমিকার বাড়িতে যাতায়াত করতেন। একদিন স্বামী দেখে ফেলায় আবিষ্কার হয় সুড়ঙ্গের। তবে সুড়ঙ্গটি কিভাবে খোঁড়া হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।

সুড়ঙ্গ খোঁড়া ওই ব্যক্তির নাম অ্যালবার্তো। তিনি বিবাহিত ও পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মেইল অনলাইন জানায়, ওই গৃহিনীর স্বামী পেশায় নিরাপত্তাকর্মী। একদিন তিনি কর্মস্থল থেকে নির্ধারিত সময়ের আগে বাড়িতে ফিরে আসেন এবং দুইজনকে দেখে ফেলেন। তিনি অভিযুক্ত অ্যালবার্তোকে প্রথমে খাটের নিচে খোঁজেন। কিন্তু সেখানে না পেয়ে সোফার নিচে খোঁজতে গিয়ে সুড়ঙ্গের হদিস পান। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত নারীর স্বামী সেই সুড়ঙ্গ দিয়ে পৌঁছে যান প্রেমিক অ্যালবার্তোর বাড়িতে। অ্যালবার্তো বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে কাউকে কিছু না বলার জন্য অনুরোধ করেন। এতে মন গলেনি ওই নারীর স্বামীর। তিনি অ্যালবার্তোর সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন। বিষয়টি পরবর্তীতে থানা পুলিশ পর্যন্ত গড়ায়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা