আন্তর্জাতিক

ভাঙ্গনে ভয় নেই মমতার, সাধারণ মানুষই তৃণমূলের শক্তি

আর্ন্তজাতিক ডেস্ক : শুভেন্দু অধিকারী বুধবার (১৬ ডিসম্বের) বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেই বিদ্রোহের ঝড় দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ইস্তফা দেয়ার পথে সাংসদ সুনীল মন্ডল। দলের আরও কিছু বিধায়ক দল ছাড়ার মুখে। এরা প্রায় প্রত্যেকেই শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহ'র বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর রয়েছে।

মমতা বন্দোপাধ্যায় কি এই ভাঙ্গনে বিচলিত? কোচবিহারের এক জনসভায় মমতা গলায় যতটা জোর আনা সম্ভব তা এনে বলেছেন, যারা যেতে চায়, তারা চলে যাক। কেউ বিজেপির জেলের ভয়ে, কেউ বড় পদের মোহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে। নেতারা যাক, কিন্তু আমার আছে সাধারণ মানুষ, তারাই মমতার হয়ে লড়াই করবে।

মমতা বলেন, তিনি লড়াই করতে ভালবাসেন। বাংলার মানুষের এই লড়াই চলবে। তৃণমূল কংগ্রেসই এই লড়াইয়ে জয়ী হবে। তিনি বিজেপিকে ব্যঙ্গ করে বলেন, ওরা সুব্রত বক্সি, অনুব্রত মণ্ডলকেও কথা বলতে ডেকেছিল। কিন্তু জানতো, মমতা বন্দোপাধ্যায়ের বিশ্বস্তদের এভাবে কেনা যায় না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা