আন্তর্জাতিক

বিয়ের কয়েক ঘন্টা আগে পঙ্গু হলেও কনেকে বিয়ে করলেন বর

আর্ন্তজাতিক ডেস্ক : বিয়ের কয়েক ঘণ্টা আগে দুর্ঘটনার কবলে পড়ে কনে পঙ্গু হওয়ার পরও পাত্র ভালোবাসার নজির গড়লেন। নিজের সিদ্ধান্তে অনড় থেকে জীবনসঙ্গীনী হিসেবে সেই কনেকেই বেছে নিলেন পাত্র। শুধু তাই নয়, দুর্ঘটনায় গুরুতর আহত কনের দিন-রাত সেবা করলেন হাসপাতালে থেকে।

ভারতের রাজস্থান রাজ্যের প্রতাপগড়ের কুন্ডা এলাকার আরতি মৌর্যের সঙ্গে পাশের গ্রামের অবধেশের বিয়ে ঠিক হয়েছিল। ৮ ডিসেম্বর বিয়ের দিন ছিল। বিয়ের কয়েক ঘণ্টা আগে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান আরতি। তার শিরদাঁড়া দুটুকরো হয়ে যায়। এমনকি, কোমর, হাত, পাতেও গুরুতর চোট লাগে তার।

এর পরই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকজন । চিকিৎসকরা জানিয়ে দেন, আগামী কয়েক মাস আরতিকে বিছানায় শুয়ে থাকতে হবে। এমনকি, তার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও খুবই কম।আরতির বাড়ির লোক এরপর অবধেশকে অদ্ভুত এক প্রস্তাব দেয়। আরতির বোনকে বিয়ে করার অনুরোধ করা হয় তাকে। অবধেশ সেই অনুরোধ কানেও তোলেননি। বরং তিনি ছুটে যান আরতির কাছে।

তার পাশে থেকে অবধেশ জানিয়ে দেন, আরতিক ছাড়া কাউকে বিয়ে করবেন না। দরকার পড়লে হাসপাতালে বিয় করবেন আরতিকে। তারপর থেকেই আরতির পাশে থেকে তার সেবা শুরু করেন অবধেশ।সাধারণ পরিবারের ছেলে অবধেশ। কিন্তু অসাধারণ কাজ করে সবার মন জয় করেছেন।

চিকিৎসকরা ঘণ্টা দুয়েকের জন্য আরতিকে অ্যাম্বুল্যান্সে করে প্রয়োজনীয় ব্যবস্থা করে বাড়িতে পাঠান। সেখানে লগ্ন মেনে তার বিয়ে হয় অবধেশের সঙ্গে। আরতি আবার ফিরে আসেন হাসপাতালে। সঙ্গে অবধেশও। গত আটদিন ধরে স্ত্রীর পাশে থেকে দিন-রাত সেবা করেছেন অবধেশ। জীবনসঙ্গী হয়তো একেই বলে। সূত্র: জি নিউজ

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা