আন্তর্জাতিক

বিশ্বে করোনায় ১৬ লাখের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৬ লাখ ১ হাজার ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন সাত কোটি ১৪ লাখ ৩২ হাজার ৯৯৬ জন। ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন চার কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৪৩৩ জন।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটের তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন তিন লাখ ২ হাজার ৭৫০ জন। মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৭ হাজার ৪১৯ জন।

ওয়ার্ল্ডোমিটারে করোনা সংক্রমণের পর মৃত্যুর দ্বিতীয় তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৪৫৩ জন। মোট সংক্রমণের সংখ্যা ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৫৪ হাজার ৭৪৫ জন।

করোনায় মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৬৬২ জন। আর সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৩ হাজার ৭৯২ জন।

করোনায় মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ১৩ হাজার ১৯ জন। মোট সংক্রমিত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৩৭৯ জন। আর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন নয় লাখ ৪ হাজার ৪২ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৬৩ হাজার ৫০৬ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ৯ হাজার ৪৫৫ জন।

এছাড়া সংক্রমণের পর মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, রাশিয়া।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বের প্রায় দু’শত দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয় বিশ্বের সংক্রমিত দেশ। এ ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কার করতে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এর মধ্যে মর্ডানা, অক্সফোর্ডসহ নানা প্রতিষ্ঠান করোনাভাইরাসের কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার চূড়ান্ত পথে রয়েছে বলে দাবি করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা