যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকার অনুমোদন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজার এবং বায়োএনটেকের করোনাভাইরাস টিকা। শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।

এফডিএ’র পরামর্শক সভায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফাইজারের তৈরি করোনা টিকাকে অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয়। এফডিএ’র উপদেষ্টা কমিটির ১৭ সদস্য ফাইজারের টিকার অনুমোদনে ভোট দেন। এর মধ্যে চারজন অনুমোদনের বিপেক্ষে ভোট দেন। একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ৫৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এই মুহূর্তে দেশটিতে এ টিকার অনুমোদন দেওয়াকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অনুমোদনের পরপরই সরবরাহের জন্য ২৯ লাখ ডোজ টিকা প্রস্তুত রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে। অনুমোদনের সঙ্গে সঙ্গে এটি বিতরণের জন্য পাঠানো হবে। ঠিক সমপরিমাণ ডোজ সংরক্ষণ করা হবে, যাতে প্রথম ডোজ গ্রহণকারীরা প্রায় তিন সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজটি নিতে পারেন। পুরো বিষয়টির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা।

বার্তা সংস্থা বয়টার্স জানায়, সোম অথবা মঙ্গলবার যুক্তরাষ্ট্রে টিকা প্রদান কর্মসূচি শুরু হতে পারে। এই কর্মসূচির প্রথমে স্বাস্থ্যকর্মীরা থাকবেন।

প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর বাহরাইন, কানাডা এবং সৌদি আরব টিকাটি ব্যবহারের অনুমোদন দেয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা