আন্তর্জাতিক

ইতালিতে একদিনেই মৃত্যু ৩৬৮ জনের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল (১৫ মার্চ) একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬৮ জন। এটি ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০৯ জনে।

ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭৪৭ জন। প্রথমে মিলান শহরে করোনায় আক্রান্ত হলেও সবচে বেশি মৃত্যু হয়েছে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দিতে। লোম্বার্দিতে মারা গেছেন ১২১৮ জন। যা ইতালিতে মোট মৃত্যুর ৬৭ শতাংশ।

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শতর্ক অবস্থানে রয়েছে ইউরোপের অন্যান্য দেশ। ফ্রান্স, স্প্যান ও নেদারল্যান্ডসে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানী। করোনাভাইরাসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে ইউরোপের ১০ কোটির বেশি মানুষ ।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৮ জনে। আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার ৬১০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরেছেন ৭৭ হাজার ৭৭৬ জন। চীনে মারা গেছে সর্বোচ্চ ৩ হাজার ২১৩ জন। এর পরই রয়েছে ইতালি। ইরানে ৭২৪ জন, স্প্যানে ২৯২, ফ্রান্সে ১২৭, যুক্তরাষ্ট্রে ৬৯ ও দক্ষিণ কোরিয়ায় মারা গেছে ৭৫ জন। করোনায় আক্রান্ত হয়ে আজ মৃত্যু হয়েছে মোট ১৫ জনের। এর মধ্যে চীনে ১৪ আর যুক্তরাষ্ট্রে একজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা