আন্তর্জাতিক

করোনার থাবায় এপির ওয়াশিংটন অফিস বন্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের থাবায় এবার বন্ধ হল যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র ওয়াশিংটন শাখা। এপি’র বরাতে এ তথ্য জানিয়েছে আরেক সংবাদ সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) নিজেদের এক সহকর্মীর মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকায় এ পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি।

এপি জানায়, ওই সংবাদকর্মীর সঙ্গে সম্ভাব্য এক করোনা রোগীর সরাসরি যোগাযোগ ছিল। ফলে তার মধ্যেও করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা গিয়েছে। যার প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত ডিসি অফিসের সংবাদ কর্মীদের বাসায় থেকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে এপি।

সংবাদ সংস্থাটি তাদের আরেক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে নিউ ওরলেন্সে সংবাদকর্মীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রায় শ'খানেক সংবাদ কর্মী অংশ নেয়। পরবর্তীতে সম্মেলনে অংশ নেওয়া এক সংবাদ কর্মীকে পরীক্ষা করা হলে তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়।

এদিকে করোনার প্রাদুর্ভাব রোধে ওয়াশিংটনের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মার্চের শেষ নাগাদ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিসি বাদেও যুক্তরাষ্ট্রের আরও ১৮টি স্টেটেও একই ধরণের ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় স্বাস্থ্য সংস্থা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসমূহের তথ্য মতে, এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ২ হাজার ২০৪ জনকে শনাক্ত করা গেছে। এর মধ্যে মারা গেছে ৪৯ জন। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৯টিতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা