আন্তর্জাতিক

করোনা নিয়ে এলো ভারত-পাকিস্তানকে এক টেবিলে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সারা দিল পাকিস্তান। সার্ক অন্তর্ভুক্ত সব দেশ এতে সায় দিলেও বাকি ছিল তারা। অবশেষে শনিবার মোদির ডাকে সম্মতি জানিয়েছে দেশটি।

মোদির আহ্বানের একদিন পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই মহামারি মোকাবেলায় আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন।

শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি এক টুইটার বার্তায় জানান, পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা করোনা নিয়ে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে করতে রাজি। তিনি আরো লেখেন, করোনা আতঙ্ক নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

পাক ওই কর্মকর্তা টুইটে আরো বলেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নেয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারীকে (স্বাস্থ্য) দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেশিদের সহায়তায় প্রস্তুত আছে পাকিস্তান। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে মোদির প্রস্তাবে সম্মতি জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাব্য রাজাপক্ষে।

শুক্রবার এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী বলেন, নভেল করোনভাইরাসের সংক্রমণ আটকাতে সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে ব্যবস্থা নিতে হবে। সেই উদ্দেশ্যে এই সব দেশের রাষ্ট্রপ্রধানদের ভিডিও কনফারেন্স করার প্রস্তাব দেন তিনি।

সার্ক অন্তর্ভুক্ত দেশগুলো হলো, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা