আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এই রোগ সামাল দিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ~করোনা ভাইরাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ফলে আনুষ্ঠানিকভাবে আমি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।"

এ সময় ভাইরাসটির বিস্তার ঠেকাতে ৫০ বিলিয়ন ডলারের সহায়তা তহবিলের ঘোষণা দেন তিনি। এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্সের ওপর আরোপিত নিয়ম-নীতি শিথিল এবং নতুন হাসপাতাল তৈরি ও নভেল

করোনাভাইরাসের নতুন ধরনের চিকিৎসা অনুসন্ধানের পথ খুলবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ভাষণে তিনি জানান, আগামী ৩০ দিনের জন্য ইউরোপ থেকে সব ধরনের ভ্রমণ স্থগিত থাকবে। তবে এটি যুক্তরাজ্যের জন্য প্রযোজ্য হবে না।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে ২০২০ সালের ১১ মার্চ এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ সময় ১৩ মার্চ দিবাগত রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই হাজার ২৬৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে ৩১ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে আটচল্লিশ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রী...

চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাস নিয়ে কোক স্টুডিও বাংলায় ‘মুল্লুক’

কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় ব্যান্ড &...

বায়ার্নেই সুখে হ্যারি কেইন

টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সময় হ্যারি কেইনের ইংল্যান্ডে ফেরার সম...

কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি 

মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মারধর ও জীবননাশে...

গুলি করে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারে গুলি ছুড়ে পথরোধের পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা