আন্তর্জাতিক

করোনা আতঙ্কে প্রাসাদ ছাড়লেন রানি এলিজাবেথ

ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে নেওয়া হয়েছে। করোনা ভাইরাস আতঙ্ক। স্বামী ফিলিপকে নিয়ে উইন্ডসর ক্যাসেলে উঠেছেন রানি। সাময়িক সময়ের জন্য সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা। রবিবার এ খবর জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

এদিকে রাণিকে সরিয়ে নেয়ায় বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে আরও বেশি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে গত এক সপ্তাহ ধরেই বাইরের কারও সঙ্গে দেখা করছিলেন না ৯৪ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথ। বাতিল করেন যুক্তরাজ্যের চেশায়ার ও ক্যামডেন শহরে পূর্বনির্ধারিত সফরও। এর মধ্যে তাকে প্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় প্রাসাদের কর্মীরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ উভয়েই সুস্থ আছেন। তবে লন্ডনে, বিশেষ করে রাজপ্রাসাদ এলাকায় ঘুরতে যান বিপুল সংখ্যক পর্যটক। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাকিংহাম প্যালেস থেকে রানির বর্তমান আবাসস্থল উইন্ডসর ক্যাসেলের দূরত্ব প্রায় ২৫ মাইল। তাছাড়া ওই এলাকায় পর্যটকদের ভিড়ও তুলনামূলক কম। তাই নিরাপদ এলাকা হিসেবে তাঁকে রাখা হয়েছে উইন্ডসরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা