আন্তর্জাতিক

এক পুরুষের হাতে ২৬ নারী খুন!

আন্তর্জাতিক ডেস্ক : তার নাম র‌্যাডিক তিগারভ। তবে পুলিশের খাতায় তিনি ‘ভোলগা ম্যানিয়াক’ নামে পরিচিত। রাশিয়ার কাজানের বাসিন্দা তিনি। বয়স ৩৮ বছর। তিনি একজন সিরিয়াল কিলার। এখন ২৬ নারীকে খুন করার কথা স্বীকার করেছেন তিনি। তবে তার হত্যাকাণ্ডের সংখ্যা ৩২ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ধর্ষ এই সিরিয়াল কিলার বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকলে ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে রাশিয়ার গোয়েন্দারা।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, গ্রেফতারকৃত ওই ব্যক্তি ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৬ জন নারীকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন। জুতার ছাপ, ডিএনএ ও ঘটনাস্থলে পাওয়া অন্যান্য সূত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিগারভের হাতে খুন হওয়া নারীদের অধিকাংশের বয়স ৭০ এর বেশি। যেসব অ্যাপার্টমেন্টে বয়স্ক নারীরা একাকী থাকতেন তিগারভ সেখানে বিদ্যুৎকর্মী, পানির লাইন মেরামতকারী কিংবা অন্যকোনও সেবাকর্মী সেজে প্রবেশ করতো। অ্যাপার্টমেন্টে প্রবেশের পর সে ওই নারীকে ঠেসে ধরতো এবং শ্বাসরোধে হত্যা করতো। হত্যাকাণ্ডের পর তিগারভ কখনও কখনও বিভিন্ন জিনিস চুরি করতো। হাতে সবসময় গ্লাভস পরা এই তরুণ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার আগে প্রমাণ মুছতে জীবাণুনাশক ব্যবহার করতো।

রাশিয়ার কাজান, সামারা, তলিয়াত্তি, ইঝিভস্ক, ইউফা ও অন্যান্য শহরে এসব হত্যাকাণ্ড চালায় তিগারভ। ২০১৩ সালের পর তিগারভ সম্ভবত আর কোনও হত্যাকাণ্ড ঘটাননি। তবে ২০১৭ সালে আবারও কয়েকটি শহরে বয়স্ক নারী খুন হওয়ার ঘটনা ঘটে। ২০১৯ সালে তিগারভকে আটক করতে ৩০ হাজার পাউন্ড পুরষ্কার ঘোষণা করে রাশিয়ার পুলিশ। সূত্র: ডেইলি মেইল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা